
২ লাখ টাকা জরিমানা ও কারখানার মালামাল জব্দ
খোরশেদ আলম শিমুল
হাটহাজারী উপজেলার মধ্যম কুয়াইশ এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিক পাখা তৈরীর একটি নকল কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)রুহুল আমিন।এসময় তারা কারখানার বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় মালামাল জব্ধ করেন এবং ২ লাখ টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়,বৃহস্পতিবার (২৫ অক্টোবর)নকল বৈদ্যুতিক পাখা তৈরীর কারখানার খবর পেয়ে উপজেলার মধ্যম কুয়াইশ এলাকার একটি বাড়িতে কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।এসময় নাবিল,পপুলার,জিইসি,স্টার,শাহপরান,কেআরবি ইত্যাদি ব্রান্ডের নকল বৈদ্যুতিক পাখা তৈরির সময় একজনকে হাতেনাতে আটক করেছেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান. আটককৃত আবদুল জলিলের ছেলে মো. আকতার হোসেন উপজেলার মধ্যম কুয়াইশ এলাকায় তিন তলা বাড়ির নিচতলায় সপরিবারে থাকেন। আড়াই বছর ধরে দোতলা ও তিনতলা ভাড়া বাসায় নকল বৈদ্যুতিক পাখার কারখানা বসিয়ে ব্যবসা করে আসছিলেন। তারা কারখানায় বিভিন্ন ব্রান্ডের পাখা নকল করে সুদৃশ্য কার্টনে ভরে পাইকারি বাজারে সরবরাহ করে তাকেন।এসময় তাদের কাছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান সনদ কোনো বৈধ কাগজপত্র না থাকায় অটককৃতকে ২ লাখ টাকা জরিমানা ও কারখানার সব মালামাল জব্দ করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
