ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারীতে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব:) ইবরাহিম

খোরশেদ আলম শিমুল
বিএনপি নেতৃতৃধীন ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক ধানের শীষের চিঠি পেয়েছেন।
তাকে চট্টগ্রাম-৫(হাটহাজারী) আসনে নির্বাচনের জন্য চূড়ান্ত মনোনয়ন দিলো বিএনপি।শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে তিনি এ সংক্রান্ত চিঠি নিয়েছেন।
জানা যায়, মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ৪ অক্টোবর ১৯৪৯ হাটহাজারী উপজেলার উত্তর বুড়িশ্চর, ফতে মোহাম্মদ তালুকদার বাড়ীতে জন্ম গ্রহন করেন।তার ১ পুত্র ও ১ কন্যা পিতা রয়েছেন।
তাকে প্রার্থী হিসেবে ঘোষণার পর তার নিজের ফেসবুক আইডিতে শুকরিয়া ও দোয়া কামনা করে একটি খোলা চিঠি লিখেছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
এতে ‘ধানের শীষ’ প্রতীকের চিঠি হাতে পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে তিনি শুকরিয়া জ্ঞাপন করেন।
এ ছাড়া কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যসহ সবাইকে ধন্যবাদ জানান।
পাশাপাশি আসনটিতে বারবার নির্বাচিত সাঊেশ ৪ বারের সংসদ সদস্য মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অন্যতম নেতা মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীরপ্রতীক ১৯৯৭ সালের ১৫ জুন বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন।
এর পর তিনি ২০০৬ সালের ৪ ডিসেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কল্যাণ পার্টি।পরে প্রতিষ্ঠিত দলটি ১৮-দলীয় জোটে (বর্তমানে ২০-দলীয় জোট)যোগ দেয় ২০১২ সালের ১৮ এপ্রিল।
তিনি কল্যাণ পার্টি গঠনের পর ত্রি-বার্ষিক কাউন্সিলে চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০০৮ সালে ঢাকার একটি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

হাটহাজারীতে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব:) ইবরাহিম

প্রকাশিত: ০১:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮