
খোরশেদ আলম শিমুল
হাটহাজারী উপজেলার ১১নং ফতেপুর ইউনিয়নের ইসলামিয়া হাটের পশ্চিমে ছদুর পাড়া সংলগ্ন সরকারি ছড়া থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলণ করা বালু জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।রবিবার(৩০সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে প্রায় আড়াই হাজার ঘনফুট বালু জব্দ করেন।অভিযানের খবর পেয়ে বালু উত্তোলণকারী ঐ এলাকার মৃত আলী আহাম্মদ টিক্কার পুত্র জহির দ্রুত সরে পড়েন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়,দীর্ঘদিন থেকে ইসলামিয়া হাট এলাকার ছদুর পাড়া সংলগ্ন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলণ করে আসছিল জহির। সদ্য যোগদানকারী নবাগত নির্বাহী অফিসার বিষয়টির খবর পেয়ে এ অভিযান পরিচালনা করেন।এসময় বালু উত্তোলণ কারির পক্ষে বৈধ কোন কাগজ পত্র কেউ দেখাতে না পারায় উত্তোলণ কৃত আড়াই হাজার ফুট বালু জব্দ করে।
নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন,সরকারি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলণের খবর পেয়ে আড়াই হাজার ফুট বালু জব্দ করি।এসময় বালু উত্তোলণকারি খবর পেয়ে পালিয়ে যায়।তাকে আটক করতে পুলিশকে বলা হয়েছে।তিনি বলেন,বালু উত্তোলণের ফলে ছড়ার পাশে একটি ব্রীজ ঝুঁকিতে রয়েছে এভাবে যদি বালু উত্তোলণ করা হয় এতে করে যে কোন সময় ব্রীজটি ভেঙ্গে যেতে পারে।
অভিযানে উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, থানার এসআই নুরুল আমিন, ইউপি সদস্য মো. সোহেল, মো. হামিদ প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















