
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সবচাইতে গুরুত্বপুর্ণ সড়ক দরবেশহাট ডিসি সড়ক। এ সড়ক দিয়ে হাজার হাজার গাড়ি ও হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। সামান্য বৃষ্টিতে ডুবে গেলো সড়ক। পানি জমে থাকার কারণে গাড়ি চলাচলে ও সাধারণ মানুষ চলাচলে রীতিমত হিমশিম খেতে হচ্ছে।
ভবন মালিকরা বড় বড় ভবন করছে, কিন্তু পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেনের ব্যবস্থা করেনি।
স্থানীয় এলাকাবাসীরা বলেন, ভবন মালিকরা ভবন নির্মাণ করার সময় ড্রেনের কোন উদ্যোগ নেননি। যার ফলে সামান্য,বৃষ্ঠি হলেও হাঁটু পানি জমে থাকে।
পানি জমে থাকার কারণে ময়লা পানিগুলো কাপড়ে ছিটকে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে।
সিএনজি চালক খুলু মিয়া বলেন, এনাম বিল্ডিং এর সামনে থেকেই প্রায় আধা কিলোমিটারের বেশি স্থানে সড়কে পানি জমে থাকে। গাড়ি চলাচলে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
লোহাগাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী কাজি ফাহাদ বিন মাহমুদ বলেন,ডিসি সড়ক গুরুত্বপুর্ণ সড়ক।আমি সরেজমিনে পরিদর্শন করতে গিয়েছি।সড়কের পাশে একটা ড্রেন আছে কিন্তু সেটা আবর্জনায় পরিপূর্ণ। ওইসব এলাকায় যেসকল ভবন রয়েছে ভবন মালিকদেরকে সড়কে পানি নিষ্কাশনের জন্য ড্রেনটাকে পরিষ্কার রাখার উদ্যোগ নিতে হবে বলেও জানান তিনি।
সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন জনসাধারণ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
