ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সড়কে বিরল প্রজাতির কচ্ছপ

সাতকানিয়া প্রতিনিধি,দেশবাংলা ডটনেট

সাতকানিয়া পৌরসভার প্রধান সড়কে পাওয়া গেল বিরল প্রজাতির কচ্ছপ।চট্টগ্রাম বাঁশখালী সড়কের সতিপাড়া টাউন প্রাইমারী স্কুলের সামনে বুধবার রাত আনুমানিক ১২:৩০ মিনিটে কচ্ছপটি প্রথমে দেখতে পায় সতিপাড়ার বাসিন্দা এনামুল হক নামের এক যুবক।তিনি সবাইকে ডেকে কচ্ছপটি দেখালে স্থানীয় বাসিন্দা জাবেদ ইকবাল,মামুনুল হক,সোহেল,হারুন তুলে নিয়ে সাতকানিয়া আলীয়া মাদ্রাসার পার্শ্ববর্তী ডুনি পুকুরে কচ্ছপটি অবমুক্ত করেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন জাবেদ ইকবাল।

কচ্ছপটির গায়ের উপরিভাগে হলুদ রঙের ছোট ছোট গোলাকার দাগ রয়েছে যা সাধারন কচ্ছপের তুলনায় ভিন্ন।
প্রায় ৪০০ গ্রাম ওজনের কচ্ছপটি বিরল প্রজাতির বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী ইলিয়াছ উদ্দীন ইলু।তিনি জানান অব্যাহত জলবায়ু পরিবর্তন এবং অবৈজ্ঞানিক উপায়ে জলাশয়গুলোতে মাছ চাষের ফলে জলাশয়গুলো এসব জীব বৈচিত্রের অবাসযোগ্য হয়ে উঠছে ক্রমে।

ফেসবুক ম্যাসেন্জারে কচ্ছপের ছবি পাঠালে এ তথ্য নিশ্চিত করেন ইলিয়াছ উদ্দীন ইলু।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সড়কে বিরল প্রজাতির কচ্ছপ

প্রকাশিত: ০১:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮