
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৫টি বেসরকারি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য সেবা ও হসপিটালে পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও লোহাগাড়া স্বাস্থ্য বিভাগ। এসময় একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
অভিযানকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রক) ডাঃ এসএম সাদেকুল আলম, লোহাগাড়া থানার এসআই মাহবুব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাম কম্পিউটার অপারেটর অনিক চৌধুরী, উপজেলা ভূমি অফিসের রুবেলসহ আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, স্বাস্থ্য,সেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে উপজেলার চুনতি বাজারে ওয়ান হেলথ ডায়াগনস্টিক সেন্টার, ডক্টরস ল্যাব, বটতলী স্টেশনে সাউন্ড হেলথ হাসপাতাল(পুরাতন), লোহাগাড়া সিটি হসপিটাল, লোহাগাড়া মেটারনিটি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় হসপিটালের লাইসেন্সসহ প্রয়োজনীয় যাচাই-বাচাই করা হয়। পরিস্কার-পরিচ্ছন্নতা না থাকার কারণে ডক্টরস ল্যাবকে ৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়।বেসরকারি হসপিটালের কর্তৃপক্ষকে পরিস্কার পরিচচ্ছনতা রাখতে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।
এসিল্যান্ড মং এছেন আরও বলেন,
রোগীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হসপিটাল ক্লিনিক–ডায়াগনস্টিক সেন্টারগুলোকে আইন মেনে চলতে হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















