ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যসচিব পদে পদোন্নতি পেলেন মোঃ আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে সরিয়ে তার স্থলে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) ও চট্টগ্রামের সাবেক বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নানকে নিয়োগ দিয়েছে সরকার।
এ ছাড়াও পদোন্নতি দিয়ে আরও তিনজনকে সচিব করেছে সরকার।
বৃহস্পতিবার (৪ জুন) এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।আদেশ অনুযায়ী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে পরিকল্পনা কমিশনের সচিব করা হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইয়ামিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, এমডিএসের অতিরিক্ত সচিব বিসিএস প্রশাসনে দায়িত্বরত আখিয়া খাতুনকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইয়াকুব আলী পাটোয়ারীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

স্বাস্থ্যসচিব পদে পদোন্নতি পেলেন মোঃ আব্দুল মান্নান

প্রকাশিত: ০৫:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০