ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী, আটক স্বামী!

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরতর আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

১৮ জুন (বুধবার) রাত ৮টার দিকে উপজেলা সদরের চৌধুরী রোডস্থ বিমান বিল্ডিং এর সামনে এক ভাড়া বাসায় এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর পরই স্বামী ফজল করিম (৪৫) কে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

আহতের নাম হাসিনা বেগম (৩৮)।সে সাতকানিয়া উপজেলা বাজালিয়া বদ্দ পাড়ার ফজল করিমের প্রথম স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আহতের মেয়ে মণিকা আক্তারের সাথে উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের উত্তর খন্দকার পাড়ার প্রবাসী আরফাতুল ইসলামের বিয়ে হয়। তারা বর্তমানে উপজেলা সদরের চৌধুরী রোডস্থ মোমেনা ভবনে ভাড়া বাসায় থাকেন। আহত হাসিনার স্বামী আরো ২টি বিয়ে করে। এই নিয়ে স্বামী সাথে ঝগড়া করে প্রায় দুই মাস পূর্বে ছোট মেয়েকে সাথে নিয়ে বড় মেয়ের ভাড়া বাসায় চলে আসেন। এদিকে হাসিনা তার স্বামীকে ডিভোর্স দেয়ার প্রক্রিয়া শুরু করেন। বিষয়টি বুঝতে পেরে ফজল করিম ঘটনারদিন বিকেল ৩টায় মেয়ের বাসায় স্ত্রীর সাথে দেখা করতে আসেন। কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। পরে আশপাশের লোকজন আহত হাসিনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত হাছিনার মেয়ে মণিকা আক্তার জানান, সন্ধ্যায় তার ছোট বোনকে সাথে নিয়ে বাজার করতে বাসা থেকে বের হন। এ সময় বাসায় তার মা-বাবা ছিলেন। বাজার শেষে বাসায় ঢুকার সময় দেখতে পান আশপাশের লোকজন তার মাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। বিয়ে করা নিয়ে তার মা-বাবার মধ্যে দীর্ঘদিন যাবত মনোমালিন্য চলে আসছে।

হাছিনার স্বামী ফজল করিম জানান, তার স্ত্রী অনলাইন জুয়ায় আসক্ত ছিলো। এছাড়া টিকটকও করতেন। এসব এড়িয়ে চলতে তাকে একাধিকবার বলা হলেও তার কথা কর্ণপাত না করায় তিনি তার স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়া উদ্দিন আহমেদ জানান, ছুরিকাঘাতে গুরতর আহত এক নারীকে হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ওই নারীর শরীরে অনেক জায়গায় ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী ফজল করিমকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী, আটক স্বামী!

প্রকাশিত: ০১:১৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫