ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে গ্রেপ্তার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। গত ৯ মে তাকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ১৪ মে আহমেদ আলী মুকিবকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে ১৭ মে থেকে মামলার বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন আদালত।
জানা গেছে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে তার অবস্থান নিশ্চিত করেনি।
এদিকে, তার গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
বিভিন্ন সূত্রের দাবি, প্রবেশপত্রে জাল সিল ব্যবহার করে মক্কায় প্রবেশের চেষ্টা করার সময় একটি চেকপোস্টে আটক হন আহমেদ আলী মুকিব। পরে ৯ মে মক্কা প্রশাসন তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। এর মধ্যে একটি অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টা এবং অন্যটি নকল সিল ব্যবহারের অভিযোগে করা হয়েছে।
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, “আহমেদ আলী মুকিব ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের ছুটি নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। তবে তিনি এখনো দেশে ফেরেননি।”

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

সৌদি আরবে গ্রেপ্তার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক

প্রকাশিত: ০৩:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬