
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
সৌদি আরবে জসিম উদ্দিন (৪৪) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি দক্ষিণ চট্টগ্রামের লোহাগড়ায় । জানাযায়, কথা কাটাকাটির জের ধরে রুমম্যাটের হাতে জসিম খুন হয়েছে বলে জানা গেছে।
পবিত্র মক্কা নগরী থেকে প্রায় ৮০-কিলোমিটার দূরে ওয়াদি রেহেজান এলাকায় (মাজারা) ক্ষেত-খামারে গেলো ৩০-আগষ্ট এই ঘটনা ঘটে।নিহত মুহাম্মদ জসিম উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের মাইজবিলা-বিরবিলা টেকের দোকান এলাকার গাজালিয়া পুকুরপাড় নিবাসী মোজাহার সওদাগরের পুত্র।
জসিমের প্রবাসী এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওয়াদি রেহেজান এলাকায় (মাজারা) নামক এলাকায় জসিমের সাথে তার একই ইউনিয়নের (মাইজবিলা ও বায়ার পাড়া)৭-৮-জন কাজ করেন। ঘটনার দিন কাজ শেষে বাসায় তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তার সাথে অন্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে তাদের একজন গাছের লাটি দিয়ে জসিম উদ্দিনকে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হলে গোপনে ক্ষেতে জমিনের পানির ডেবাই ফেলে দেয় তারা।
বিষয়টি তার আত্মীয় ও প্রবাসীদের মধ্যে জানাজানি হলে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে সৌদি স্থানীয় থানা পুলিশ নিহত প্রবাসী জসিম উদ্দিনের লাশ উদ্ধার করেন।
এ খবর পাওয়া পর্যন্ত মেরে ফেলার ঘটনায় জড়িত সন্দহে ২ জনকে সৌদি পুলিশ গ্রেফতার করেন।
নিহতের এক প্রতিবেশী টেলিফোনে সংবাদ মাধ্যমকে বলেন, জসিম উদ্দিন দেশে ভ্যানগাড়ি চালাত। তার ১ ছেলে ১ মেয়ে। ছেলে অষ্টম শ্রেণীতে, মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়াশুনা করছে। তাদের ও পরিবারের ভবিষ্যৎ চিন্তা করে গত রমজানের পর বিভিন্ন জন থেকে টাকা ধার নিয়ে প্রবাস জীবন সৌদিতে পাড়ি দেন। মাত্র আড়াই মাসের মাথায় তার নিহতের ঘটনায় পরিবারে কালো ছায়া নেমে এসেছে। তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে আসে। চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাংবাদিক অধ্যাুপক সাদত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জসিমের লাশ উদ্ধারের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরো চরম্বায় শোকের ছায়া নেমে আসে। নিহতের ঘটনায় সৌদি আইনে ব্যাবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি
দেশ বাংলা ডট নেট ডেস্ক 























