
ঢাকা: আগামীকাল সোমবার (১২ আগস্ট)সারাদেশে উদ্যাপিত হবে মুসলামানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুলআযহা। ধর্মপ্রাণ মুসলমানরা এদিন ঈদেরনামাজ আদায় ও পশু কোরবানির মধ্যদিয়ে এই ধর্মীয় উৎসবটি পালন করবেন । হযরত ইবরাহীম (আ.)-এর আত্মত্যাগ ওঅনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবেপ্রায় সাড়ে ৪ হাজার বছর আগে থেকেকোরবানির প্রচলন শুরু হয়। আল্লাহরাব্বুল আলামীনের নির্দেশে হযরতইবরাহীম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হযরতইসমাইল (আ.) কে কোরবানি করতেউদ্যত হন।
ইসলামে বর্ণিত আছে, নিজের চোখ বেঁধেপুত্র ইসমাইলকে ভেবে যখন জবেহ সম্পন্নকরেন তখন চোখ খুলে দেখেন ইসমাইলেরপরিবর্তে পশু কোরবানি হয়েছে, যাএসেছিল আল্লাহর পক্ষ থেকে।
সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধারণ করেইহজরত ইব্রাহিমের (আ.) সুন্নত হিসেবে পশুজবাইয়ের মধ্য দিয়ে কোরবানির বিধানএসেছে ইসলামি শরিয়তে। সেই মোতাবেকপ্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশুকোরবানি করা ওয়াজিব।
মহান আল্লাহ পাকের প্রতি আনুগত্যপ্রকাশ, তাঁর সন্তুষ্টি অর্জন এবং তাঁরইরাস্তায় সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিকঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বেকোরবানি ও ঈদুল আজহা উদ্যাপিত হয়েআসছে।
ইসলামে কোরবানি খুবই তাৎপর্যপূর্ণ।পবিত্র কোরআনে সুরা কাউসারে এ বিষয়েবলা হয়েছে, অতএব আপনার পালনকর্তারউদ্দেশে নামাজ পড়ুন এবং কোরবানিকরুন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)বলেছেন, ঈদুল আজহার দিন কোরবানিরচেয়ে আর কোনো কাজ আল্লাহর কাছেঅধিক পছন্দনীয় নয়। গরু, মহিষ, উট,ভেড়া, ছাগল, দুম্বাসহ যে কোনো হালালপশু দিয়ে কোরবানি দেয়া যায়।
সকালে মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ বামসজিদে ঈদুল আজহার দুই রাকাতওয়াজিব নামাজ আদায় করবেন।নামাজের খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরবেন খতিব। ধনি–গরিব নির্বিশেষেসবাই কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে নামাজআদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















