ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেবার অনন্য দৃষ্টান্ত:এম্বুল্যান্সই নিরাপদ প্রসব সম্পন্ন করলেন লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও মানবিকতা, দ্রুত সিদ্ধান্ত ও দক্ষ চিকিৎসাসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
গতকাল গভীর রাতে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইনের দিক-নির্দেশনায়  স্বল্প সময়ের ব্যবধানে দুটি সংকটাপন্ন প্রসূতি মায়ের নিরাপদ ডেলিভারি সম্পন্ন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, মিডওয়াইফ ও নার্সদের সমন্বিত একটি টিম। এমন এক উজ্জল দৃষ্ঠান্ত স্থাপন করায় লোহাগাড়ায় সর্বমহল থেকে প্রশংসীত হচ্ছেন তারা। চিকিৎসকদের আন্তরিকতা, দক্ষতা এবং মিডওয়াইফ ও নার্সদের নিরলস সহযোগিতায় মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ রয়েছেন।

আর এসব কারণেও সরকারি স্বাস্থ্য,সেবা ও হসপিটালের উপর সাধারণ মানুষের মনে আস্থার জায়গাটা তৈরী হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী এলাকার মোঃ সরোয়ারের স্ত্রী রোজিনা আক্তার (৪০) কে চকরিয়া কয়েকটি বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হলে তারা আশংকাজনক দেখতে পেয়ে তাকে ভর্তি করার উদ্যোগ নেননি। পরে ওখান থেকে রোজিনা আক্তার কে নিয়ে চলে আসেন লোহাগাড়ায়। লোহাগাড়ায় এসে তার অবস্থা  আশঙ্কাজনক দেখতে পেয়েই লোহাগাড়া মা-শিশু  হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়।  রাত আনুমানিক ১টার দিকে এম্বুল্যান্স-যোগে চট্টগ্রামে নেওয়ার পথে রোজিনার হঠাৎ করে তীব্র প্রসব বেদনা শুরু হয় এবং রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত রোগীকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভাগের সামনে তাৎক্ষণিকভাবে চিকিৎসক, মিডওয়াইফ ও নার্সদের সমন্বয়ে  মেডিকেল টিম  সংকটময় মুহূর্তে সময় নষ্ট না করে এম্বুল্যান্সের ভেতরেই জরুরী ভিত্তিতে নিরাপদ ডেলিভারি সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়।এতেই মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন
এর কিছুক্ষণ পর আরও একটি প্রসূতি মাকে সিএনজিযোগে হাসপাতালে আনার পথে প্রসব বেদনা তীব্র আকার ধারণ করলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাৎক্ষণিক সেবা প্রদান করে সিএনজিতেই নিরাপদ ডেলিভারি সম্পন্ন করেন।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, “জরুরী মুহূর্তে রোগীর জীবন রক্ষাই ছিল সবচেয়ে বড় দায়িত্ব। সীমিত সময় ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাদের চিকিৎসক, মিডওয়াইফ ও নার্সরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিকতার পরিচয় দিয়েছেন।”

স্থানীয় এলাকার সচেতন লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সের এমন মানবিক ও তাৎক্ষণিক সেবাকে সাধুবাদ জানিয়েছেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক, মিডওয়াইফ ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

সেবার অনন্য দৃষ্টান্ত:এম্বুল্যান্সই নিরাপদ প্রসব সম্পন্ন করলেন লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল

প্রকাশিত: ১১:৪২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬