ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সাতকানিয়ায় অভিযানে ১৪ যান বিকল

সেনাবাহিনীকে ‘ম্যানেজ’ গুজব ছড়িয়ে টপসয়েল কাটার চেষ্টা নস্যাৎ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনীকে ‘ম্যানেজ’ করার গুজব ছড়িয়ে গভীর রাতে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে ইটভাটায় সরবরাহের চেষ্টা করেছে একটি চক্র। তবে দ্রুত অভিযানে নেমে সেই অপচেষ্টা নস্যাৎ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী সূত্র জানায়, ইটভাটা সংশ্লিষ্ট একটি গোষ্ঠী এলাকায় অপপ্রচার চালায় যে তারা সেনাবাহিনীর অনুমতি নিয়েই টপসয়েল কাটছে। এতে স্থানীয়দের বিভ্রান্ত করে বিষয়টি ধামাচাপা দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য।
গোপন তথ্যের ভিত্তিতে সাতকানিয়া আর্মি ক্যাম্প থেকে একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানির নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, কৃষিজমি থেকে টপসয়েল কেটে ইটভাটায় নেওয়ার প্রস্তুতি চলছিল পুরোদমে।
সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে থাকা ৪টি এক্সক্যাভেটর, ৮টি ডাম্প ট্রাক ও ২টি শ্যালো মেশিন ফেলে পালিয়ে যায়। পরে অবৈধ কাজে ব্যবহৃত এসব যন্ত্র বিকল করে দেওয়া হয়, যাতে পুনরায় সেগুলো ব্যবহার করা না যায়।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন,
“সেনাবাহিনীকে জড়িয়ে গুজব ছড়িয়ে অবৈধভাবে টপসয়েল কাটার চেষ্টা করা হয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। আইনবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হলে জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট হয় এবং কৃষি উৎপাদন দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়ে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় অভিযানে ১৪ যান বিকল

সেনাবাহিনীকে ‘ম্যানেজ’ গুজব ছড়িয়ে টপসয়েল কাটার চেষ্টা নস্যাৎ

প্রকাশিত: ০৬:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬