
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়,আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, আমিরাবাদের কৃতি সন্তান,আমিরাবাদের আগামী দিনের আশা আকাঙ্কার প্রতীক, যুব সমাজের অহংকার ও শিক্ষানুরাগী মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ বলেছেন, সুশিক্ষিত দক্ষ নাগরিক দেশের সম্পদ। আর সে লক্ষ্যেই পড়াশুনা মনোযোগ দিয়ে লেখাপড়া করা তোমাদের নৈতিক দায়িত্ব।এদেশ ও সমাজকে দক্ষ- শিক্ষিত প্রজন্মই এগিয়ে নেবে। তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীদের আদর্শ ও সু-নাগরিক হিসেবে গড়ে উঠবে। আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এক একজন আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে।
২৫জানুয়ারী দুপুর দেড়টাই ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্টান উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামে`র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফয়েজ উল্লাহ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য,চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ শাহ আলম, উত্তর আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফেরদৌস,সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আহমদ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিল্টন দাশের সঞ্চালনায় অনুষ্টানে অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আজিজুল হক।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরা উপস্হিত ছিলেন।
বিদায় অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাওলানা শেখ আহমদ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















