
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক, লায়লা-হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্টাতা চেয়ারম্যান শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী বলেছেন,মানুষের বিবেক বুদ্ধি শানিত করতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ববোধ জাগ্রত হয়ে সু-শিক্ষায় অর্জনই আলোকিত সমাজ গঠনে সহায়ক। এর মাধ্যমে মানবিকতা ও মূল্যবোধকে সজাগ করে। শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা ও পড়াশোনার উপর গুরুত্ব আরোপের তাগিদ দেন। তিনি আরো বলেন, আগামী দিনের কান্ডারী আজকের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সুশিক্ষা গ্রহণ করতে হবে। তিনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান।
২৪জানুয়ারি শুক্রবার সকালে অামিরাবাদ শহীদ মেজর নাজমুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনাতায়নে লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্হার উদ্যোগে দৈনিক লোহাগাড়া প্রেস ফাউন্ডেশন ও লোহাগাড়া শিশু সাহিত্য পরিষদের সার্বিক সহযোগীতায় ২য় দফায় শীতবস্ত্র বিতরণ ও ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
আধুনগর ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেদ`র সভাপতিত্বে দৈনিক পুর্বকোণ পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক এম এম আহমদ মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল খালেদ,সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলী জিন্নাহ, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দিন, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিক উদ্দিন, আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুদ্দিন,রশিদারঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, সাংবাদিক আবদুল আউয়াল জনি ও সাংবাদিক সাত্তার সিকদার,পদুয়া ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি, সমাজসেবক মুহাম্মদ শব্বির আহমদ ও সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আমিনুল হক।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















