ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষীপুর গ্রামে এ সহিংসতা ঘটে। নিহতরা হলেন— জিরাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন (৩৭) এবং লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জিরাগাঁও ও লক্ষীপুর গ্রামের যুবকদের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলাকালে আকবর আলীর ভাই ফারুক মিয়া ও খালাতো ভাই খেলু মিয়া প্রতিপক্ষ খেলোয়াড় জিরাগাঁওয়ের জাকারিয়াকে মারধর করেন। খবর পেয়ে জাকারিয়ার বাবা আব্দুল মতিন আকবর আলীর বাড়িতে গেলে তাকেও বেধড়ক প্রহার করা হয়।

এরপর মতিনের সমর্থকরা লক্ষীপুর বাজারে গিয়ে আকবর ও তার সহযোগীদের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই আব্দুল মতিন মারা যান। অপরদিকে, বুকে ছুরিকাঘাতে গুরুতর আহত আকবর আলীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, সংঘর্ষে দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১১:৪৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫