
রায়হান সিকদারঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪জুন(মঙ্গলবার) দুপুর ২টার দিকে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব জাফর আলম চৌধুরীর ভাতিজা ঠিকাদার ফারুখ আহামদ চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলি জিন্নাহ এর সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম।
গেস্ট অব অনার ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য শিক্ষাবিদ ফিরোজ খানুন।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ,বর্তমান সহকারি প্রধান শিক্ষক আমিনুল হক, লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত সহকারি কর কমিশনার শাওন চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলি, অভিভাবক সদস্য মোহাম্মদ সেলিম, জসিম উদ্দিন, মহিলা অভিভাবক সদস্য সুপর্ণা নন্দী , দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৌলানা মোঃ হাছান, বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোবারক আলী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সকল অতিথিদের জন্য সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয় এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























