ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বিএনপি নেতার বাসায় অভিযান, আটক ১০

সিলেট প্রতিনিধি,দেশবাংলা ডটনেট

সিলেট: সিলেট জেলা বিএনপির সভাপতির বাসায় বৈঠককালে চার বিএনপি নেতাসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন- সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, দলের মহানগরের সহ-সভাপতি ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। এছাড়া আটক অন্যদের নাম পাওয়া যায়নি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম আটকের সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, তার বাসা থেকে ও শহরের বিভিন্ন স্থান থেকে অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ সফলের লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে বৈঠকে মিলিত হওয়ার সময় তাদের আটক করা হয়।

তবে পুলিশের পক্ষ থেকে ১০ জন আটকের কথা জানিয়েছেন কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

সিলেটে বিএনপি নেতার বাসায় অভিযান, আটক ১০

প্রকাশিত: ১০:৫৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮