[primeitworld_print id="9975"]
ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে করোনায় সেই চিকিৎসকের মৃত্যু

দেশবাংলা ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার ভোরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন ডা. মঈন। তিনি সিলেটে করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধা ছিলেন।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন ডা. মইন। গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ আসে। অবস্থায় অবনতি ঘটলে ৭ এপ্রিল তাকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকে পরবর্তীতে পরিবারের সিদ্বান্ত অনুযায়ী তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

সেইসঙ্গে করোনা পজেটিভ নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের পরিবারসহ নগরীর হাউজিং এস্টেট এলাকা লকডাউন ঘোষণা করা হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সিলেটে করোনায় সেই চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ১২:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০