ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিনহার বিরুদ্ধে মামলা করলেন ব্যারিষ্টার নাজমুল হুদা

নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডটনেট

পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা।

বিএনপি ছেড়ে আসার পর এখন আওয়ামী লীগের ঘনিষ্ঠ হুদা সোমবার বিকালে নিজে শাহবাগ থানায় গিয়ে মামলাটি করেন।

শাহবাগ থানার ওসি কর্মকর্তা আবুল হাসান সাংবাদিকদের বলেন, “দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় মামলাটি দুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিচারপতি সিনহার বই প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার একটি অভিযোগের অনুসন্ধানে নামার কথা সোমবার সকালেই জানিয়েছিল দুদক। এরপর বিকালে হুদা মামলা করলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজমুল হুদা এক সময় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন; খালেদা জিয়ার সরকারে মন্ত্রীও ছিলেন তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সিনহার বিরুদ্ধে মামলা করলেন ব্যারিষ্টার নাজমুল হুদা

প্রকাশিত: ০৭:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮