ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ: একজনের পায়ে মারাত্মক জখম

  • বাংলানিউজ
  • প্রকাশিত: ১০:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫১ পড়া হয়েছে

নওনগরের নিউমার্কেট এলাকায় সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের পায়ে মারাত্মক জখম হয়েছে।

তার পায়ের গোড়ালি কেটে গেছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আইস ফ্যাক্টরি রোডের কলেজ ক্যাম্পাস এবং বিকেলে নিউমার্কেট মোড় ও আশপাশের এলাকায় কয়েকদফা সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থগিত ঘোষণা করা হয়েছে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা।

আহতদের মধ্যে পাহাড়তলি ওয়ার্ড শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সিটি কলেজের অনার্সের শিক্ষার্থী মোহাম্মদ আশরাফের অবস্থা গুরুতর। ধারাল অস্ত্রের আঘাতে তার পায়ের গোড়ালিতে মারাত্মক জখম হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কলেজ ক্যাম্পাসের একটি ভবনে জুলাই-আগস্টের গ্রাফিতির নিচে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। পরবর্তীতে কলেজ শাখা ছাত্রদলের একদল নেতাকর্মী গিয়ে সেখানে ছাত্র শব্দটি মুছে দিয়ে একটু উপরে লিখে দেন গুপ্ত।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে একজন ব্যক্তিগত আইডিতে প্রচার করেন। বিষয়টি নিয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা চলে আসছিল। একপর্যায়ে মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষের নেতাকর্মীরা।

দুপুরের ঘটনার প্রতিবাদে বিকেল ৪টার দিকে নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্রশিবির। সেখান থেকে মিছিল নিয়ে শিবিরের নেতাকর্মীরা কলেজের দিকে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আতঙ্কে ওই এলাকায় যানবাহন চলাচল এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় বেশ কিছু যুবককে ধারাল অস্ত্র হাতে হেলমেট পরা অবস্থায় সংঘর্ষে অংশ নিতে দেখা যায়।

চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় অভিযোগ করেন, অস্ত্রধারীরা ছাত্রদলের নেতাকর্মী। হামলায় তাঁর দলের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল বলেন, ‌শিবিরের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে ঢুকে হামলা চালিয়েছে। আমাদের ৫-৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ: একজনের পায়ে মারাত্মক জখম

প্রকাশিত: ১০:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬