ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিএমপি কমিশনারের গোপন নির্দেশনা ফাঁস

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া গোপন ওয়্যারলেস বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়ে তদন্ত শুরু করেছে সিএমপি।

গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে অভিযানের সময় কমিশনার নির্দেশ দেন, “অপরাধীরা অস্ত্র বের করলেই গুলি চালাতে হবে। রাবার বুলেট নয়, টহল টিমকে আগ্নেয়াস্ত্র ও লাইভ এমুনিশন সঙ্গে রাখতে হবে।” ধারণা করা হচ্ছে, এই নির্দেশনাই মোবাইলে রেকর্ড করে কেউ বাইরে ছড়িয়ে দিয়েছে।

সিএমপি সূত্র জানিয়েছে, ফাঁস হওয়া ভিডিওর ভেতরের দৃশ্য ও ক্লু বিশ্লেষণ করে ফাঁসকারীদের শনাক্তে কাজ চলছে। কর্মকর্তাদের মতে, এ ঘটনা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং বাহিনীর ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

তবে অনেক মাঠপর্যায়ের পুলিশ সদস্যের দাবি, কমিশনারের কঠোর অবস্থান তাদের মনোবল বাড়িয়েছে।

উল্লেখ্য, এর আগের রাতে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিলে হামলায় বন্দর থানার এসআই আবু সাঈদ রানা গুরুতর আহত হন। ওই ঘটনার পরই কমিশনার এই নির্দেশ দেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সিএমপি কমিশনারের গোপন নির্দেশনা ফাঁস

প্রকাশিত: ০৮:০২:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫