
রায়হান সিকদারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা লোহাগাড়া বটতলী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম সলিম উদ্দিন খোকন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালা উদ্দিন চৌধুরী সোহেল,উপজেলা বিএনপির সাবেক ছাত্রদলের সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু, উপজেলা যুবদলের আহবায়ক সব্বির আহমদ, সদস্য সচিব রাশেদুল হকসহ দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মুজিবুর রহমান।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















