ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
চানখাঁরপুল হত্যাকাণ্ড

সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (২৬ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
রায়ে বাকি পাঁচ আসামির মধ্যে একজনকে ছয় বছরের কারাদণ্ড, একজনকে চার বছরের এবং অপর তিনজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ ডিসেম্বর মামলার শুনানি শেষ হয় এবং রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
মামলায় ১৯তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া।
এই মামলার আট আসামির সবাই আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন। তাদের মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা বিভাগের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন।
অন্যদিকে শাহবাগ থানার সাবেক পরিদর্শক (নিরস্ত্র) মো. আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম বর্তমানে কারাগারে আটক আছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চলতি বছরের ১১ এপ্রিল তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, স্বৈরাচার শেখ হাসিনার পতনের ঠিক আগ মুহূর্তে ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন আসামিরা। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মেহেদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় গত ১৪ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং ১০ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
রায় পরবর্তী প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রমনা বিভাগের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়।
গ্রেপ্তার আসামিদের মধ্যে শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে চার বছর এবং সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, কম সাজাপ্রাপ্তদের বিষয়ে রায় ন্যায়সঙ্গত হয়নি বলে মনে করছে প্রসিকিউশন। এ কারণে এ অংশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চানখাঁরপুল হত্যাকাণ্ড

সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০১:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬