ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ব্যবসায়ী ওমর ফারুক 

রায়হান সিকদার, লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন চুনতি সাতগড় পুর্ব পাড়া এলাকার মরহুম নুর আহমদ কন্ট্রাক্টরের পুত্র তরুণ ব্যবসায়ী ওমর ফারুক।সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র প্রতিনিধি (শিক্ষানুরাগী) হিসাবে তাঁকে মনোনীত করা হয়। বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক নিশ্চিত করেছেন।নব নির্বাচিত সভাপতি ওমর ফারুক তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে উক্ত প্রতিবেদককে বলেন,মহান আল্লাহর কাছে শোকরিয়া।উক্ত বিদ্যালয়ের সভাপতি হতে পেরেই নিজেকে ধন্য মনে করছি । তিনি আরো বলেন,বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ। তরুণ ব্যবসায়ী ওমর ফারুক সাতগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তিনি  এমপি’র মনোনীত (শিক্ষানুরাগী) নির্বাচিত হওয়ায় সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা ফজলে এলাহী আরজুকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ব্যবসায়ী ওমর ফারুক 

প্রকাশিত: ০২:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮