
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
সাতকানিয়া উপজেলার পদুয়া রেঞ্জের অাওতাধীন ৩ স`মিলে অভিযান চালিয়েছে বনবিভাগ।
এসময় ৩শ ৪০ ঘনফুট বিবিধ কাঠ জব্দ করা হয়।
১৩ ফেব্রুয়ারি বিকেলে পদুয়া বন সহকারী বনসংরক্ষক শওকত ইমরান আরফাত ও বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহানের নেতৃত্বে বনবিভাগের একটি দল সাতকানিয়া উপজেলার কেরানীহাট, পুর্ব কাঠগড় এলাকায় ৩ স`মিলে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়,করাতকাল বিধিমালা ২০১২আইনে লাইসেন্স না থাকায় মুহাম্মদ আজিজ, নুরুল ইসলাম ও আহমদ নবীর স`মিলে হালনাগাত না থাকায় বন্ধ ঘোষনা করে দেন।
এসময় স`মিল হতে ৩শ ৪০ ঘনফুট বিবিধ কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের মুল্য ২লক্ষের অধিক হবে বলে জানা গেছে।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান জানান,সংশ্লিষ্ট স`মিলের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করা হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















