
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিনুর রহমান ইমন (৩৬) কে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার এওচিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ইমন এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পন্ডিত বাড়ি এলাকার আব্দুল মাবুদের ছেলে। তিনি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৮ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ ঘোষিত বিতর্কিত সাতকানিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম। তবে ঠিক কোন অভিযোগে বা মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি। ওসি জানান, শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইয়ামিনুর রহমান ইমনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















