ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতকানিয়ায় মাদক বিরোধী সমাবেশের নামে পাল্টাপাল্টি কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি
সাতকানিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশের নামে পাল্টাপাল্টি সমাবেশ করেছে আওয়ামীলীগের ২টি পক্ষ। এনিয়ে বিরাজ করছে উত্তেজনা। জানা যায়, গত ১৯ অক্টোবর বাজালিয়ার সর্বস্তরের জনসাধারনের ব্যনারে সন্ত্রাস, নৈরাজ্য,চাঁদাবাজ, অন্যায়কারী, জুলুমবাজ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। এতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক আহমদ চৌধুরী সভাপতিত্ব করেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা গোলাম ফারুক ডলার, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, থানার সেকেন্ড অফিসার মাসুদ রানাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন এ সমাবেশে। সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী স্থানীয় চেয়ারম্যান তাপস দত্তের বিরুদ্ধে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগ আনেন। বিষয়টি স্থানীয় প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় প্রচার হলে পাল্টা সমাবেশের উদ্যেগ নেন চেয়ারম্যান তাপস দত্ত। গতকাল ২৪ অক্টাবর বৃহস্পতিবার বাজালিয়া ইউনিয়ন পরিষদের ব্যানারে অনুষ্ঠিত হয় তার এ সমাবেশ। তাপস কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান। সমাবেশের ব্যানারে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ও র‌্যালী লেখা থাকলেও অধিকাংশ বক্তায় করেছেন তাপস বন্ধনা। বক্তাদের দাবী তাপস দত্ত মাদক ব্যবসার সাথে জড়িত নয়। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন শহিদুল্লাহ চৌধুরীই মাদক কারবারী। তবে চেয়ারম্যান তাপস দত্ত বলেন, আমি ইউনিয়ন পরিষদের উদ্যেগে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ করেছি। এখানে কাউকে দোষারূপ করা হয়নি। আমি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত নই। যোগাযোগ করা হলে লায়ন শহিদুল্লাহ চৌধুরী বলেন, আমি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে সভাপতিসহ মিলে দলীয় যে কোন কর্মসূচী আহবান করলে সেখানে তাপস চেয়ারম্যান বাধাগ্রস্থ করার চেষ্টা করেন। এবং এলাকার মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে দলীয় কর্মসূচী বানচাল করার কাজে ব্যস্থ থাকেন। নিজের মাদক ব্যবসাকে ঢাকা দেওয়ার জন্য সে মাদক বিরোধী সমাবেশের নামে মানুষের মাঝে উত্তেজনা তৈরী করছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় মাদক বিরোধী সমাবেশের নামে পাল্টাপাল্টি কর্মসূচী

প্রকাশিত: ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯