রায়হান সিকদার,লোহাগাড়াঃ
টানা ১০ দিনের ভারী বর্ষণের কারণে সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকাগুলো প্লাবিত হয়েছে বলে জানা গেছে। এলাকার অনেক মানুষ এখনো পানিবন্দি।
রাস্তাঘাট-জনপথ, শিক্ষা প্রতিষ্টানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্লাবিত হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ জনসাধারণ।
সাতকানিয়া চরতি ইউনিয়নে বন্যা কবলিত এলাকায় পানিবন্দী অসহায় পরিবারের মাঝে গতকাল ত্রাণ- সামগ্রী নিয়ে
তাদের পাশে ছুটে গেলেন সাতকানিয়া লোহাগাড়া ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।এসময় সাতকানিয়া লোহাগাড়া ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি, লোহাগাড়ার জনপ্রিয় প্রকৌশলী ও তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীনসহ এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















