ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতকানিয়ায় নৌকার সমর্থনে যুবলীগের গণসংযোগ

সাতকানিয়া প্রতিনিধি,দেশবাংলা ডটনেট

চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভীর নৌকা মার্কার সমর্থনে ২১ ডিসেম্বর সারাদিন সাতকানিয়া ও ছদাহা ইউনিয়নে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী গণসংযোগ করেছেন সাতকানিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।সাতকানিয়া উপজেলা যুবলীগের সভাপতি একেএম আসাদ ও সাধারন সম্পাদক আব্দুল গফুরের নেতৃত্বে অনুষ্ঠিত এ গণসংযোগে স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।যুবলীগ নেতৃবৃন্দ সাতকানিয়া ইউনিয়নের ছমদিয়া পুকুর পাড় থেকে শুরু করে ঠাকুরদীঘি পর্যন্ত পায়ে হেঁটে গণসংযোগ করেন।এসময় যুবলীগের সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অহীদ সিরাজ স্বপন,স্থানীয় ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দীন,সাতকানিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইলিয়াছ উদ্দীন ইলু,সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম,পৌর যুবলীগের সাধারন সম্পাদক নাছির উদ্দীন মিন্টু,সাতকানিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাহমুদুল হক,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,অর্থ সম্পাদক খোরশেদ আলম সোহেল প্রমূখ।সাতকানিয়া ইউনিয়নে গণসংযোগ শেষে যুবলীগ নেতৃবৃন্দ ছদাহার মিঠাদীঘি থেকে শুরু করে ফকিরহাট হয়ে দস্তিদার হাটে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে ২১ ডিসেম্বরের কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।ছদাহা যুবলীগের সভাপতি আজহার উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো:তৈয়বুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো:লোকমান হাকিম,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক,মো:শফি,আবুল হোসেন আবু,শাহেদ মেম্বার,রুবেল মেম্বার,শহীদ,আয়ুব,হুমায়ুন প্রমূখ।

এ সময় যুবলীগ সভাপতি একেএম আসাদ যুবলীগের নেতাকর্মীদের নির্বাচনের দিন ফলাফল ঘোষনা না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার নির্দেশ দেন।

সাধারন সম্পাদক আব্দুল গফুর এ প্রতিবেদককে বলেন ‘নৌকার সমর্থনে আমরা প্রতিটি ইউনিয়নে গণসংযোগ এবং পথসভা করব তার অংশ হিসেবে আজকে সাতকানিয়া এবং ছদাহা করেছি এবং নির্বাচন পর্যন্ত আমাদের এ কর্মসূচী চলমান থাকবে।’

এ সময় পৌর যুবলীগের সাধারন সম্পাদক নাছির উদ্দীন মিন্টু বলেন ‘সাতকানিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে যুবলীগের শক্তিশালী কমিটি রয়েছে,যা আওয়ামী লীগের পাশাপাশি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সহায়ক ও গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে।’

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় নৌকার সমর্থনে যুবলীগের গণসংযোগ

প্রকাশিত: ০৫:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮