
চালকদের সচেতনতা বাড়াতে লিপলেট বিতরণ
সাতকানিয়া প্রতিনিধি
সাবধানে চালাও গাড়ি নিরাপদে ফিরব বাড়ি শ্লোগানে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে লিপলেট বিতরণ করা হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটে অনুষ্ঠিত র্যালী ও লিপলেট বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দিপঙ্কর তঞ্চাংগ্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ। র্যালীতে সাতকানিয়ার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দরা অংশ নেন।
এর পর ইউএনও মোবারক হোসেন কেরানীহাটে চলাচলরত বিভিন্ন যানবাহন চালকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিপলেট বিতরন করা হয়। র্যালী ও বিতরণ শেষে সাংবাদিকদের বলেন, আমরা নিরাপদ সড়ক নিশ্চিত করণের লক্ষ্যে নিরাপদ সড়ক দিবস পালন ও উপলক্ষে র্যালী ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত লিপলেট বিতরণ করে চালকদের সচেতন করার চেষ্টা করেছি। র্যালীতে সাতকানিয়া সরকারী কলেজ, কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়, আশ-শেফা স্কুল এন্ড কলেজ, শাহজালাল ইনস্টিটিউটসহ আরো বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















