ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতকানিয়ায় তিন হাজার ইয়াবা নিয়ে কারবারী আটক

শহীদুল ইসলাম বাবর
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। ২৯ আগষ্ট সকাল সাতটার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেমুহনী এলাকা থেকে এই মাদক কারবারীকে গ্রেপ্তার ও ইয়াবা গুলো উদ্ধার করা হয়। ধৃত ইয়াবা কারবারীর নাম আব্দুর রহমান(৩২)
থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, রবিবার সকাল সাতটার সময় থানার এস আই মো. রমজান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি নোহা যাহার নং( ঢাকা মেট্রো-চ ১৫-১০৩৪) গাড়িটির গতিরোধ করে তল্লাসী চালিয়ে নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার গাগলাজোড়া ইউনিয়নের মৃত আব্দুল মান্নানের পুত্রআব্দুর রহমানকে তিন হাজার পিস ইয়াবাসহ আটক করে। এ বিষয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত আব্দুর রহমানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় তিন হাজার ইয়াবা নিয়ে কারবারী আটক

প্রকাশিত: ১০:০০:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১