
সাতকানিয়া প্রতিনিধি
করোনা ভাইরাসের কারনে লকডাউনে কর্মহীন হয়ে পড়া হাজারো পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে চাউলসহ আনুসাঙ্গিক সামগ্রী। কোন জনপ্রতিনিধি না হয়েও ব্যাপক আকারে ত্রান বিতরণ করে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন এই যুবলীগ নেতা। তার নাম ওসমান আলী। তিনি উত্তর সাতকানিয়া (সাংগঠনিক থানা) আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটালের চেয়ারম্যান ওসমান আলী।
করোনা ভাইরাস সর্ম্পকে সরকারী বাবে মানুষকে সচেতন করার শুরু থেকে মাস্ক, সাবান ও হ্যান্ডস্যানিটাইজার ও বিভিন্ন নির্দেশনা সম্বলিত লিপলেট বিতরণ করেছিলেন তিনি।জানা , সাতকানিয়ার প্রায় সবকটি ইউনিয়নে স্থানীয় রাজনীতিবীদ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা তালিকা করে প্রকৃত অর্থেই কর্মহীন হয়ে পড়া লোকজনের কাছেই পৌছানো হচ্ছে এ ত্রান।
আর এসব ত্রান কোন ধরনের লাইনে দাড়ানো ছাড়াই ঘরে ঘরে পেয়ে বেজায় খুশি কর্মহীণ হয়ে অর্থ কষ্টে থাকা হাজারো মানুষ। এ প্রসঙ্গে ওসমান আলী বলেন, আমি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারনে মানুষের দুর্দশা গুলো খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। বিশ^ কাপাঁনো মহামারি ভাইরাস করোনার কারনে কর্মহীন হয়ে পড়া মানুষদের কাছে আমার সামর্থ অনুযায়ী সহযোগিতা পৌছে দিচ্ছি। আমার সামর্থ যতদিন থাকে ততদিনই আমি হতদরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কাজ করে যাব। তিনি দেশের সকল রাজনীতিবীদ, সমাজ সেবকদেরও দরিদ্র ও মধ্যবিত্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান তিনি। এদিকে ওসমান আলী জনপ্রতিনিধি না হয়েও করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ দেখে ওসমান আলীর মত সকল রাজনীতিবীদ ও সমাজ সেবকগণ এগিয়ে আসলে মানুষের খাদ্য সংকট হবেনা বলে মনে করছেন সচেতন মহল।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















