ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
এলাকাবাসীর স্বস্তি

সাতকানিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি জানে আলম গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় সফল এক যৌথ অভিযানে পুরোনো বিদেশি রিভলবার, কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. জানে আলম (৪০) নামের একজন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১টা ৩০ মিনিটে সাতকানিয়া উপজেলার করাইয়া নগরের লায়লার বর বাড়ির একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযান

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় এবং সেনাবাহিনীর টহল দলের সহায়তায় এই গোপন অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. বেলাল হোসেন। করাইয়া নগরের একটি দ্বিতল ভবনের নিচতলার একটি কক্ষে ঝটিকা অভিযান চালিয়ে জানে আলমকে আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়:

একটি পুরাতন বিদেশি রিভলবার (কাঠের বাটযুক্ত)

একটি পুরাতন কার্তুজ

একটি খালি কার্তুজের খোসা

২৩০ পিস ইয়াবা ট্যাবলেট।

দীর্ঘদিনের আতঙ্ক, শেষ হলো অবশেষে

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার জানে আলম করাইয়া নগর চাটগা পাড়ার বাসিন্দা ছালেহ আহমদের ছেলে।

স্থানীয় বাসিন্দা, ছাত্রদল নেতা নেওয়াজ হোসেন (নিষাদ) বলেন, দীর্ঘদিন ধরে সে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার মাদক ব্যবসার কারণে পুরো এলাকার অনেক যুবক খারাপ পথে পা বাড়িয়েছে। জানে আলমের সহযোগি আরেক মাদক সম্রাট জসিম কে গ্রেফতার করা গেলে করাইয়া নগরে অপরাধ কমবে।

এলাকাবাসীর ভাষ্য, জানে আলমের দৌরাত্ম্যে অনেকেই আতঙ্কে দিন কাটাতেন। তার গ্রেপ্তারের খবরে এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

মামলা দায়ের

এই ঘটনায় সাতকানিয়া থানায় জানে আলমের বিরুদ্ধে অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পুরোনো রিভলবার, কার্তুজ ও ২শ ৩০পিস ইয়াবাসহ জানে আলমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে সাতকানিয়া থানায় মামলা হয়েছে। তাকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, মাদক ও অস্ত্র-সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। জানে আলমের মতো অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

এলাকাবাসীর স্বস্তি

সাতকানিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি জানে আলম গ্রেপ্তার

প্রকাশিত: ০২:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫