
রায়হান সিকদারঃ
সাতকানিয়ার উত্তর ছদাহা ১ নং ওয়ার্ড থেকে একটি পলাশ মেছো ঈগল উদ্ধার করেছ বন বিভাগ।
শনিবার (২৯ নভেম্বর) সকালে সাতকানিয়া উপজেলার উত্তর ছদাহা এলাকা থেকে পলাশ মেছো ঈগলটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঈগটির সু-চিকিৎসার জন্য ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জনান, সকালে একটি পুকুরে মাছ ধরতে গেলে পুকুরের উপরে থাকা হাই ভোল্টেজের বিদ্যুৎ সংযোগের সাথে বেধে ঈগলটি পুকুরে পরে যায়। তৎক্ষণাৎ মোঃ ইকবাল হোসাইন সাকী নামের একজন স্থানীয় সচেতন নাগরিক বন বিভাগকে খবর দিলে বন বিভাগের লোকজন এসে ঈগলটিকে উদ্ধার করে নিয়ে যায়।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অসুস্থ পলাশ মেছো ঈগলটি (Haliaeetus leucoryphus) উদ্ধার করা হয়। পলাশ মেছো ঈগলটির পায়ে ক্ষত ও দুর্বল থাকায় সু-চিকিৎসার জন্য কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। পলাশ মেছো ঈগল একটি বিপন্ন প্রজাতির পাখি। বর্তমানে এদের আবাস্থল ও খাদ্য সংকটের কারণে এই প্রজাতির ঈগল হারিয়ে যেতে বসেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















