
সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের মুন্দার পাড়ায় সাম্প্রতিক সময়ে সংগঠিত অগ্নকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর কেরানীহাট শাখা। ২৫ নভেম্বর রবিবার বিকালে শাখা মিলনায়তনে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এ অনুদান বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাখা ব্যবস্থাপক গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রির্পোটার্স এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, পল্লী উন্নয়ন পকল্পের কেরানীহাট শাখার ইনচার্জ এনামুল হক ও ফিল্ড অফিসার জসীম উদ্দিন। সভায় প্রধান অতিথি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শুধুমাত্র ব্যাংকিং করেনা। দেশের মানুষের যে কোন দূর্র্যোগপূর্ণ মুর্হুতে মানুুুেষর সহায়তায় এগিয়ে আসে। তারই ধারাবাহিকতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মুন্দা পাড়ার বাসিন্দা হোসনে আরা বেগম, জান্নাত আরা বেগম, আনজুমান আরা বেগম ও বিল্লা পাড়ার শহিদুল ইসলামকে নগদ ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















