
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
সাতকানিয়া উপজেলার অন্যতম শিক্ষা নিকেতন দক্ষিণ গারাঙ্গীয়া আর্দশ দাখিল মহিলা মাদরাসায় ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল ২৬ জানুয়ারী সকালে মাদ্রাসার হল রুমে সম্পন্ন হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, স্হানীয় সাংসদের একান্ত সচিব,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,সাতকানিয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আজিম শরীফ। মাদ্রাসার সুপার মাওলানা আজগর হোসেন`র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন
সাতকানিয়া থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার অশীষ বরণ দেব, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল সওদাগর, যুবলীগ নেতা ওমর ফারুক ভুট্টো. আবু তাহের. নুরুল আবছার প্রমুখ।
এছাড়াও মাদ্রাসার সকল শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















