মোঃ নুরুল আমিন, সাতকানিয়া
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে মহান স্বাধীনতা দিবস ও দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় প্রফেসর ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সংবর্ধনা এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ২৭শে মার্চ সকাল ১০টায় কলেজ মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন,৭১-এর মহান মুক্তিযুদ্ধ বীর বাঙ্গালীর সবচেয়ে বড় কৃতিত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ প্রতিষ্ঠা করে বাঙ্গালীর হাজার বছরের স্বাধীনতার স্বপ্ন পূরণ করেছেন। মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে আজ উন্নয়নে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। স্বাধীনতার চেতনায় নতুন প্রজন্মকে শিক্ষা-দীক্ষায় উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তফাজ্জল হোছাইন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের,সাতকানিয়া সার্কেলের এডিশনাল এসপি হাসানুজ্জামান মোল্লা,থানা অফিসার ইনচার্জ শফীউল কবির,সাতকানিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র দত্ত, সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল, বিশিষ্ট আইনজীবী সুনীল বড়ুয়া, কলেজ গভর্নিং বডির সদস্য জাফর উল্লাহ, কলেজ গভর্নিং বডির সদস্য ইদ্রিস মিয়া, প্রমুখ। অধ্যাপক রহুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের ছাত্রীরা গান ও নৃত্য পরিবেশন করেন এবং প্রদান অতিথিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























