সাতকানিয়া প্রতিনিধি,দেশবাংলা ডটনেট
চট্রগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নৌকার প্রার্থী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর সমর্থনে ২৩ ডিসেম্বর সকাল ১০টায় গণসংযোগ করেছে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।পৌর যুবলীগের সাধারন সম্পাদক নাছির উদ্দীন মিন্টুর নেতৃত্বে এ গণসংযোগে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি একেএম আসাদ,সাধারন সম্পাদক আব্দুল গফুর,সহ-সভাপতি ইলিয়াছ উদ্দীন ইলু,যুগ্ম-সম্পাদক জাবেদ ইকবাল,পৌর যুবলীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর এনামুল হক,যুগ্ম-সম্পাদক বিকাশ কান্তি দাশ,সহ-সম্পাদক বিপ্লব,রুবেল সহ ১নং ওয়ার্ডের স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ।১ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে দুপুর ১টায় ২ নং ওয়ার্ডের সামিয়ার পাড়া,সুগন্ধা ক্লাব এবং দক্ষিণ সামিয়ার পাড়ায় গণসংযোগ করেন নেতৃবৃন্দ।এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম,ওসমান গণি,ইলিয়াছ হাজী সহ ওয়ার্ড যুবলীগের সভাপতি মো:হোসেন,সাধারন সম্পাদক আরিফুল ইসলাম,সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগ চলাকালে যুবলীগ সাধারন সম্পাদক নাছির উদ্দীন মিন্টু এ প্রতিবেদকে বলেন ‘দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই,তাই আমরা নৌকার সমর্থন আদায়ের লক্ষ্যে প্রতিটি ভোটারের দুয়ারে দুয়ারে নৌকার জন্য ভোট প্রার্থনা করছি এবং আমরা আশাবাদী যে সাতকানিয়ার মানুষ অবশ্যই নৌকার প্রার্থী ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সাতকানিয়া লোহাগাড়ার মানুষে আর্ত সামাজিক উন্নয়নের সুযোগ দিবেন।’
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















