
করোনা থেকে সুরক্ষায় এবার সাতকানিয়া থানার প্রবেশ দ্বারে জীবাণুনাশক টানেল স্থাপন করেছে পুলিশ।
থানায় আগত সেবা প্রার্থী ও কর্মরত পুলিশ সদস্যদের করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ১৩ মে বুধবার রাত ৮টায় থানার প্রবেশদ্বারে এটি স্থাপন করা হয়। জীবাণুনাশক টানেল স্থাপনের উদ্বোধন করেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর।
ওসি সফিউল কবীর বলেন, থানার প্রবেশদ্বারে জীবাণুনাশক টানেল স্থাপনের ফলে করোনা ভাইরাস বিস্তার রোধে সহায়ক হবে। এটি স্থাপন করার পর থানায় কর্মরত পুলিশ সদস্যরা স্বস্তির সাথে কাজ করতে পারছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















