ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতকানিয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

সাতকানিয়া প্রতিনিধি

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কেরানীহাট শাখার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৫ এপ্রিল বুধবার শাখা ব্যবস্থাপক মোঃ লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রারম্ভে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাখার কর্মকর্তা হাফেজ সেলিম খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীহাট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল বশর, অলকেয়ার হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক, কেরানী হাট মা-শিশু জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল হাসান খোকন এবং আশ শেফা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইসমাইল মো: রাশেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাখার কর্মকর্তা নজরুল ইসলাম।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৭:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩