
রায়হান সিকদার,বিশেষ প্রতিনিধিঃ
আমরা বাজালিয়াবাসী নিরাপত্তা ও পরিপূর্ণ সম্মান নিয়ে বাঁচতে চাই এ স্লোগান নিয়ে সন্ত্রাস-নৈরাজ্য চাঁদাবাজ অন্যায়কারী জুলুমবাজ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
১৯ অক্টোবর(শনিবার) সন্ধ্যায় বাজালিয়া স্টেশন প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার।
বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে বাজালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায়
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সালাউদ্দিন শাহরিয়ার চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন সহিদুল্লাহ চৌধুরী, সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ রানা মহানগর যুবলীগের সদস্য প্রসান্ত চৌধুরী যীশু সহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা মাদক ও সন্ত্রাস বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















