ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গ্রামাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছানোর অঙ্গীকার

সাতকানিয়ায় শেভরণের সাইন্টিফিক সেমিনার

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রাঃ) লিমিটেডের উদ্যোগে সাইন্টিফিক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে শেভরণ ভবনের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্যসেবায় জড়িত সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শেভরণ কেরানীহাট শাখার ডেপুটি ম্যানেজার মোহাম্মদ শহীদুল ইসলাম। গীতাপাঠ করেন মার্কেটিং ম্যানেজার বটন কুমার নন্দী এবং ত্রিপিটক পাঠ করেন অভ্যর্থনা কর্মী উৎসব বড়ুয়া।

স্বাগত বক্তব্য দেন নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও শেভরণ আনোয়ারা শাখার চেয়ারম্যান ডা. আব্দুল্লাহ আল মাহমুদ সোহেল। সেমিনারে বক্তারা গ্রামীণ স্বাস্থ্যসেবার চাহিদা, রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তি, বিভিন্ন রোগের নতুন গাইডলাইন এবং স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার বিস্তার নিয়ে আলোচনা করেন।

সেমিনারে বক্তব্য দেন—
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ইয়াসমিন (তানভিন)
এজমা ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. নাজমুল হাসনাইন নওশাদ
মেডিসিন বিশেষজ্ঞ ডা. রোমানা আফাজ আইরিন, নিউরোলজি বিশেষজ্ঞ ডা. রিয়াদ মো. মারজুক, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুকান্ত মহাজন, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. তারেকুল ইসলাম।

বক্তব্য রাখেন শেভরণ আনোয়ারা, হাটহাজারী ও কেরানীহাট শাখার প্রধান উদ্যোক্তা ও ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেন ও এক্সিকিউটিভ পার্টনার মীর জাকের আহমেদ। মীর মোশাররফ হোসেন বলেন, শেভরণ শুধু স্বাস্থ্যসেবাই দিচ্ছে না, বরং শত শত পরিবারের কর্মসংস্থানও সৃষ্টি করেছে। গ্রামাঞ্চলে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে প্রতিষ্ঠানের আরও শাখা বিস্তারের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন ডা. আব্দুল্লাহ আল মাহমুদ সোহেল। সঞ্চালনা করেন কেরানীহাট শাখার ম্যানেজার রিপন বড়ুয়া।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. নুসরাত নুয়ারী ফারজানা, ডা. আরমান আলী এবং সনোলজিস্ট ডা. রাসমিন শরীফ ও সাতকানিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, সাতকানিয়া পল্লী চিকিৎসক সমিতি ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের পাশাপাশি শেভরণ দুই দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্পেরও আয়োজন করে, যেখানে স্থানীয় মানুষজন বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

গ্রামাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছানোর অঙ্গীকার

সাতকানিয়ায় শেভরণের সাইন্টিফিক সেমিনার

প্রকাশিত: ০৬:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫