
সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম এ মোতালেব সিআইপির নৌকা প্রতীকের সমর্থনে গনসংযোগ ও সভা করেছে উত্তর সাতকানিয়া আওয়ামী যুবলীগ। গত জুমাবার বিকালে কেরানীহাটে অনুষ্ঠিত এ গনসংযোগে কেওচিয়া আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মোহাম্মদ ইউনুচ, উত্তর সাতকানিয়া আওয়ামী যুবলীগের সভাপতি আ স ম ইদ্রিচ, সাধারণ সম্পাদক ও কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটালের নির্বাহী চেয়ারম্যান ওসমান আলী, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, কেঁওচিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কান্তি দাশ সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইজ্ঞিনিয়ার লিখন কান্তি দাশ, কেঁওচিয়া যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জসিম উদ্দিন জিসান ও মহিউদ্দিন।
গনসংযোগ শেষে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক এম এ মোতালেব সিআইপি শুধু মাত্র নৌকার চেয়ারম্যান প্রার্থী নয়। তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাতকানিয়াবাসীর জন্য একটি উপহার। এম এ মোতালেব একজন খুবই সৎ ও যোগ্য ব্যাক্তিত্ব। তাকে নির্বাচিত করতে পারলে অবশ্যই এলাকার উন্নয়ন হবে। শান্তিতে বসবাস করতে পারবে সাতকানিয়ার মানুষ। তাই আগামী ১৪ অক্টোবর নৌকা মার্কায় ভোট দিয়ে এম এ মোতালেব সিআইপিকে বিপুল ভোটে নির্বাচিত করার আহবান জানান বক্তারা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















