
সাতকানিয়া প্রতিনিধি
বিশ্ব কাপাঁনো করোনা ভাইরাসের কারনে কর্মহীন, হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে সাতকানিয়া উপজেলা বিএনপির উদ্যেগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে সাতকানিয়া ডলুব্রিজের পশ্চিম পার্শ্বে পরশমনি কমিউনিটি সেন্টারে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাতকানিয়া বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। এসময় তিনি সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিএনপির প্রতিনিধিদের কাছে এ উপহার সামগ্রী হস্তান্তর করেন। স্ব-স্ব ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিরাই হতদরিদ্র, কর্মহীন ও মধ্য বিত্ত পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় সাতকানিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবাব মিয়া,এডভোকেট এরশাদুর রহমান রিটু, বিএনপি নেতা জসিম উদ্দিন আব্দুল্লাহ ও শরীফুল ইসলাম চৌধুরীসহ দলের সিনিয়র নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















