সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটাল, আলী এন্ড ব্রাদার্স ও কেরানীহাট বাজার ইজারাদারের পক্ষ থেকে বন্যার্তদের ব্যাপক ত্রান বিতরণ করা হয়েছে। সপ্তাহ ব্যাপী উপজেলার কেওচিয়া, ঢেমশা, বাজালিয়া, ধর্মপুর,খাগরিয়া ও ছদাহা এলাকায় এ ত্রান বিতরনীতে প্রধান অতিথি ছিলেন, মা-শিশু জেনারেল হসপিটালের নির্বাহী চেয়ারম্যান ও উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কেওচিয়া আওয়ামীলীগ সভাপতি মাষ্টার মোহাম্মদ ইউনুচ,সাধারণ সম্পাদক রিপন কান্তি দাশ সুজন, মা-শিশু জেনারেল হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, কেরানীহাট ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার জয়নাল আবেদীন,সহ-সভাপতি নুরুল আবছার, উত্তর সাতকানিয়া যুবলীগ সভাপতি আ স ম ইদ্রিস, দক্ষিন জেলা যুবলীগ নেতা মো. হেলাল উদ্দিন টিপু, হারুনুর রশিদ মানিক, সাবেক ছাত্রলীগ নেতা তারেক হোসেন সিকদার, কেঁওচিয়া যুবলীগ নেতা জসিম উদ্দিন, জসিম উদ্দিন জিসান, ইউপি সদস্য আবুল কালাম, ব্যবসায়ী নেতা হামিদুল ইসলাম,ছাত্রলীগ নেতা সফিউল আলম সোহেল, মুমিনুল ইসলাম রুবেল, পৌরসভা যুবলীগ নেতা জাহাঙ্গীর করিম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম ও মোহাম্মদ আলমগির। সাতকানিয়ার কেওচিয়া, ছদাহা, ঢেমশা, বাজালিয়া, পুরাণগড়, ধর্মপুর ও খাগরিয়ায় প্রায় সাড়ে চার হাজার পরিবারকে ৫ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন উদ্যেক্তা ওসমান আলী
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























