
নৌকায় ভোট দিলে বদলে
যাবে জীবনযাত্রার মান
সাতকানিয়া প্রতিনিধি
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা ডা. আ.ম.ম মিনহাজুর রহমান বলেছেন, আওয়ামীলীগ বিগত ১১ বছরের শাসনামলে অতীতের সকল অন্ধকার সময় পেরিয়ে দেশকে আলোর পথে নিয়ে গেছেন। তাই দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা বহমান রয়েছে। সেদিক দিয়ে সাতকানিয়াও উন্নয়নে পিছিয়ে নেই। আগামী ১৪ অক্টোবর আওয়ামীলীগ মনোনীত সৎ ও যোগ্য প্রার্থী মোতালেব সাহেবকে নৌকা মার্কায় ভোট দিলে সাতকানিয়ায় উন্নয়ন আরো বেশি তরান্বিত হবে। বদলে যাবে সাতকানিয়াবাসীর জীবনযাত্রার মান। তিনি বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়ার ছদাহা, কেঁওচিয়া, বাজালিয়া, ধর্মপুর ও কালিয়াইশ ইউনিয়নে সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এম.এ মোতালেব সিআইপির পক্ষে বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আলহাজ শফিকুল ইসলাম, বাজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক আহমদ চৌধুরী চেয়ারম্যান, পুরানগড় আওয়ামীলীগ আহবায়ক ও চেয়ারম্যান আ.ফ.ম মাহবুবুল হক সিকদার, ধর্মপুর আওয়ামীলীগ সভাপতি মনজুর কাদের, বাজালিয়া আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শহিদুল্লাহ চৌধুরী, ধর্মপুর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উত্তর সাতকানিয়া যুবলীগের সভাপতি আ.স.ম ইদ্রিছ, সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর এনামুল কবির, চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, মোসাদ হোসাইন চৌধুরী, তাপস কান্তি দত্ত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন, ছদাহা ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. আজহার, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, যুবলীগ নেতা জসিম উদ্দীন জিসান, ছাত্রলীগ নেতা মো. আয়াজ, মো. আনোয়ার ও মো. আবদুল্লাহ প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















