ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় জমিয়তুল মোদারেসীনের সভায় ফ্রান্সের পণ্য বর্জনের আহবান

নিজস্ব প্রতিবেদক,সাতকানিয়াঃ

ফ্রান্সে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাসুল পাক (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়তুল মোদারেসীন সাতকানিয়া শাখার এক প্রতিবাদসভা সম্প্রতি শাখা সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আরিফুর রহমান চৌধুরীর সঞ্চালনায় কেরানীহাট মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম,অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ কাদেরী,অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা,অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান,সুপার মাওলানা আব্দুর রহিম,সুপার মাওলানা মোহাম্মদ জানায়েদ,সুপার মাওলানা নাছির উদ্দিন,সুপার মাওলানা আজগর আলী, সুপার মাওলানা মোহাম্মদ ইসমাঈল,সুপার মাওলানা মো. হুমায়ুন, সুপার মাওলানা আব্দুল মালেক,সুপার মাওলানা রেফায়ত আলী ও সুপার মাওলানা আইয়ুব নাছের প্রমূখ। এতে বক্তারা বলেন, আজ থেকে চৌদ্দশত বছর আগে আয়য়্যামে জাহেলিয়াতের যুগে মক্কায় রাসুল পাক (সঃ) কে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরণ করেন। তার ৬৩ বছর হায়াতে জিন্দেগীতে তিনি সমগ্র জাহানকে একটি শান্তিময় সুন্দর ও নিরাপদ আবাসভ‚মীর পাশপাশি পবিত্র ধর্ম ইসলামকে সর্বশ্রেষ্ট শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সেই সর্বশেষ শেষ নবী করিম (সঃ) এর অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রকাশ ও প্রচারের মাধ্যমে বিশ্বের দুইশত কোটি মুসলমানের অন্তরে আঘাত করেছে। যার কারনে আজ সমগ্র বিশ্বের মুসলমানদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। ফ্রান্স সরকার প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত মুসলমানদের মাঝে বিরাজমান এই ক্ষোভ কমবেনা। ফ্রান্সের সকল পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় অস্ত্রের মুখে ডাকাতি! লুট করে নিয়ে গেছে স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকা

সাতকানিয়ায় জমিয়তুল মোদারেসীনের সভায় ফ্রান্সের পণ্য বর্জনের আহবান

প্রকাশিত: ০৪:৩৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০