শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
আসন্ন সাতকানিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়নের জন্য এক ডজন নেতা আবেদন করেছেন। তারা চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের মাধ্যমে দলীয় সভানেত্রীর বরাবরে এ আবেদনপত্র জমা দেন। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে আবেদন করা নেতারা হলেন, বশির আহমদ চৌধুরী গোলাম ফারুক ডলার, এরফানুল করিম, আবু ছালেহ, আব্দুল মোনাফ, ফয়েজ আহমদ লিটন,জসিম উদ্দিন, মোস্তাক আহমদ আঙ্গুর, ডা. আ ম ম মিনহাজুর রহমান, কুতুব উদ্দিন চৌধুরী, নুরুল আবছার চৌধুরী ও সারওয়ার উদ্দিন চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে হোসেন কবির, নজরুল ইসলাম সিকদার, মোহাম্মদ মনজুর, সাহেদ উদ্দিন সিকদার, মোহাম্মদ শাহজাহান, রূপ কুমার নন্দি খোকন, সাইফুল আলম সোহেল ও জসিম উদ্দিন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে নারগিস আক্তার মুন্নি, আনজুমান আরা, শিকু আরা বেগম ও জান্নাত আরা বেগম। এসব নেতাদের মধ্য থেকে দলের জন্য নিবেদিত, ত্যাগী, জনপ্রিয় ও সৎ ব্যাক্তিদের বাচাই করে প্রতি পদের জন্য তিন জন করে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠাবে জেলা কমিটি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতি পদে সম্ভাব্য তিন প্রার্থীর মধ্যে থেকে একজনকে মনোনয়ন দিবে দলটি। এ প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আমরা দলের তৃনমূল বর্ধিত সভা করে প্রতি উপজেলা থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম সংগ্রহ করেছি। সংগ্রহকৃত নামের মধ্যে থেকে প্রতিপদে তিনজনের নাম পাঠাবো কেন্দ্রে। সেখান থেকে প্রার্থী নির্ধারণ করা হবে। মনোনয়ন না পাওয়া সবাই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে।
সূত্রে প্রকাশ, ২০১৪ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ নির্বাচনে কারা বন্দী থাকা অবস্থায় ৬৪ হাজার ৬শ ২৭ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন জামায়াত সমর্থিত প্রার্থী জসীম উদ্দীন। তার বিপরীতে আওয়ামী লীগ প্রার্থী নুরুল আফসার চৌধুরী পান ৪৫ হাজার ৮ শত ৪০ ভোট। আর ২৯ হাজার ৩শ ৩৫ ভোট পেয়ে তৃতীয় হন বিএনপির প্রার্থী অধ্যাপক শেখ মোঃ মহিউদ্দিন। ২০০৯ সালে প্রথম বারের মত অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত সর্মথিত প্রার্থী ডাক্তার নুরুল হককে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মোনাফ। দলীয় মনোনয়নের বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে সম্পৃক্ত। সর্বশেষ দলের উপজেলা কাউন্সিলে দলের তৃনমূল নেতাকর্মীরা আমাকে ভোট দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। এর পর থেকে আমি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ের মাধ্যমে দলকে এগিয়ে নিচ্ছি। ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় প্রার্থীকে বিজয়ী করতে পেরেছি। এবারের নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। মনোনয়ন পেলে আমার বিজয় নিশ্চিত। মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন বলেন, আমি জেলা পরিষদের মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখছি। পুরো উপজেলায় আমার পরিচিতি রয়েছে। মনোনয়ন পেলে বিজয় লাভ করতে পারব। আরেক মনোনয়ন প্রত্যাশী আমিলাইশের সাবেক চেয়ারম্যান সারওয়ার উদ্দিন চৌধুরী বলেন, আমি সর্ব প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। দলীয় মনোনয়ন পেলে বিজয় লাভ করতে পারব। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার বলেন, দলীয় নেতাকর্মীদের আগ্রহের প্রেক্ষিতে দলের মনোনয়ন প্রত্যাশা করছি
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























