
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
আজ ৩সেপ্টেম্বর বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের, সাতকানিয়া উপজেলার প্রকল্পভুক্ত ১২টি ইউনিয়নে দায়িত্বরত গ্রাম পুলিশদের প্রকল্পের পক্ষ হতে প্রদত্ত জুলাই-আগষ্ট মাসের সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।
ভাতা প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন।
এ সময় উপস্হিত ছিলেন প্রবীণ সাংবাদিক দৈনিক পুর্বকোণ সাতকানিয়া প্রতিনিধি সাংবাদিক মাহফুজুন্নবী খোকন, সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন ও সাতকানিয়া উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী পদুয়ার কৃতি সন্তান মুহাম্মদ জানে আলম।
ইউএনও মোহাম্মদ মোবারক হোসেন গ্রাম আদালত কার্যক্রমে গ্রাম পুলিশদের দায়িত্ব ও কর্তব্য এবং গ্রাম আদালত সক্রিয়করনে গ্রাম পুলিশদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























